ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

হামাসের ফেরত দেওয়া আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ, মোট সংখ্যা ২২

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:৪০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:৪০:৫৮ পূর্বাহ্ন
হামাসের ফেরত দেওয়া আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ, মোট সংখ্যা ২২ ছবি সংগৃহীত

গাজায় থাকা আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় এই হস্তান্তর সম্পন্ন হয় বলে আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিহত ওই জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া জিম্মিদের দেহাবশেষের সংখ্যা দাঁড়াল ২২-এ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস আরও ছয়জনের মরদেহ ফেরত দেবে— যাদের মধ্যে রয়েছেন একজন থাই ও একজন নেপালি নাগরিক।

গত মাস থেকেই যুদ্ধবিরতির অংশ হিসেবে মৃত ইসরায়েলিদের দেহাবশেষ ফেরত দিচ্ছে হামাস। চুক্তি অনুযায়ী, মোট ২৮ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

ইসরায়েল অভিযোগ করছে, হামাস ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়া বিলম্ব করছে। তবে হামাসের দাবি, গাজার ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ চাপা পড়ে থাকায় উদ্ধার কার্যক্রম জটিল হয়ে পড়েছে।

চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের বিনিময়ে ইসরায়েল ইতোমধ্যে ধাপে ধাপে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি মুক্তি দিয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তও কার্যকর রয়েছে।

তবে যুদ্ধবিরতি বজায় রাখা নিয়ে দুই পক্ষের মধ্যেই পারস্পরিক দোষারোপ অব্যাহত আছে, আর গাজার বিভিন্ন এলাকায় এখনও বিচ্ছিন্নভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা