ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত, বাড়তে পারে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৮:৫৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৮:৫৬:০২ পূর্বাহ্ন
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত, বাড়তে পারে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম ছবি সংগৃহীত

বিদ্যুতের নতুন মূল্যহার নিম্ন আয়ের কিছু গ্রাহকের জন্য সীমিত স্বস্তি নিয়ে এলেও সবচেয়ে বেশি চাপে পড়তে যাচ্ছেন মধ্যবিত্ত পরিবারগুলো। নতুন দামে মাসিক বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। একই সঙ্গে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর পল্লবীর বাসিন্দা তানিয়া বেগম দুই কক্ষের একটি ফ্ল্যাটে লাইট, ফ্যান ও ফ্রিজ ব্যবহার করেন। গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছে প্রায় আড়াই হাজার টাকা। নতুন মূল্যহার কার্যকর হলে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য তাকে অতিরিক্ত প্রায় ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে তানিয়া বেগম বলেন, বর্তমানে কাঁচাবাজার, মাছ, মাংসসহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে। গ্যাসের খরচও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিদ্যুতের বিল আরও বাড়লে মধ্যবিত্ত পরিবারের জন্য সংসার চালানো কঠিন হয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, বিদ্যুতের ১৮ থেকে ২০ শতাংশ মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে মধ্যবিত্ত শ্রেণির ওপর। ব্যবহারভেদে তাদের মাসিক খরচ ১০০ টাকা থেকে প্রায় ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। আয় না বাড়লেও হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পাওয়ায় পরিবারগুলোকে নতুন আর্থিক চাপে পড়তে হবে।

শুধু আবাসিক গ্রাহকরাই নন, উদ্বেগে রয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও। রাজধানীর মিরপুরের একটি বেকারির হিসাব অনুযায়ী, গত তিন মাসে এলপি গ্যাসের খরচ মাসে ১৬ থেকে ১৭ হাজার টাকা বেড়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ার ফলে আরও ৪ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।

ব্যবসায়ীরা বলছেন, ময়দা, তেল, চিনি ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ আগেই বেড়েছে। বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হলে সেই চাপ আরও বৃদ্ধি পাবে। ফলে বর্তমানে ৪০ টাকায় বিক্রি হওয়া একটি রুটির দাম ৫০ টাকায় উন্নীত করার প্রয়োজন হতে পারে। তবে হঠাৎ করে দাম বাড়ালে ক্রেতাদের প্রতিক্রিয়াও নেতিবাচক হতে পারে বলে তারা মনে করছেন।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় বৃদ্ধি রফতানিমুখী শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী বলেন, শিল্পকারখানাগুলো এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না। এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যা শিল্পখাতের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। গ্যাস সরবরাহেও অনিশ্চয়তা থাকায় তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

অর্থনীতিবিদদের মতে, ইতোমধ্যে এলপি গ্যাসের অস্থির বাজার, জ্বালানি তেলের একাধিক দফা মূল্যবৃদ্ধি এবং সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হবে। এর প্রভাব সরাসরি গ্রাহকদের পাশাপাশি পরোক্ষভাবেও পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বিদ্যুৎ ও জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদে সহনীয় নয়। এতে একদিকে যেমন বিদ্যুৎ বিল বাড়বে, অন্যদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বিভিন্ন পণ্যের দামও বাড়বে। ফলে মূল্যস্ফীতি ১০ শতাংশ পর্যন্ত পৌঁছে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা পরবর্তীতে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে। কারণ উৎপাদন ব্যয় বাড়ার অতিরিক্ত চাপ ব্যবসায়ীরা পণ্যের দামের মাধ্যমে বাজারে সমন্বয় করার চেষ্টা করবেন, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের ওপর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা