ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় ভোজ্যতেল শিল্পে ১০ বছরের কর সুবিধা, দাম কমার সম্ভাবনা বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ লালমনিরহাটে রাতের আঁধারে ৭০-৮০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার, বাজেটে খাদ্যবান্ধব কর্মসূচি সম্প্রসারণ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:০১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন
১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার, বাজেটে খাদ্যবান্ধব কর্মসূচি সম্প্রসারণ ছবি সংগৃহীত

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিম্নআয়ের ৫৫ লাখ পরিবারের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় পরিবারগুলোকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

মন্ত্রী আরও জানান, বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা এবং উৎপাদন সম্প্রসারণে ৬ শতাংশ সুদ ভর্তুকিও দেওয়া হবে। এতে ঋণের প্রকৃত সুদের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শিল্পখাতে বিনিয়োগ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের জিডিপির ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও অন্যান্য উন্নয়ন ব্যয়সহ মোট উন্নয়ন খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

সরকার আগামী অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। এই ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের বড় অংশ, অর্থাৎ ১ লাখ ১২ হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার, বাজেটে খাদ্যবান্ধব কর্মসূচি সম্প্রসারণ

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার, বাজেটে খাদ্যবান্ধব কর্মসূচি সম্প্রসারণ