ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? দেশীয় ভোজ্যতেল শিল্পে ১০ বছরের কর সুবিধা, দাম কমার সম্ভাবনা বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ

তিন লাখেরও বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট ফাঁস করল ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:৩৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১১:৩৩:২৫ অপরাহ্ন
তিন লাখেরও বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট ফাঁস করল ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক ছবি: সংগৃহীত

ইলন মাস্কের প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা-নিয়ন্ত্রিত চ্যাটবট ‘গ্রোক’ অনুমতি ছাড়াই প্রায় তিন লাখ ৭০ হাজার ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করেছে। গুগলে সহজ সার্চেই এসব চ্যাট সামনে চলে আসছে। প্রযুক্তি বিশ্লেষকরা ঘটনাটিকে “গোপনীয়তার বড় ধরনের বিপর্যয়” হিসেবে আখ্যা দিয়েছেন।
 

সাম্প্রতিক বছরগুলোতে এআই-চ্যাটবট বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে মূলত তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য গোপন রাখার নিশ্চয়তার কারণে। কিন্তু গ্রোকের এই ডেটা ফাঁস সেই আস্থায় বড় ধাক্কা দিলো। প্রকাশিত কথোপকথনে সাধারণ তথ্য জিজ্ঞাসা থেকে শুরু করে ফেন্টানিল ও বোমা তৈরির উপায়, ম্যালওয়্যার কোডিং, এমনকি মাস্ককে হত্যার পরিকল্পনার মতো গুরুতর বিষয়ও উঠে এসেছে।
 

ফোর্বসের তথ্যমতে, ফাঁস হওয়া কথোপকথনের মধ্যে রয়েছে নিরাপদ পাসওয়ার্ড তৈরির পরামর্শ, স্বাস্থ্য ও ডায়েট পরিকল্পনা, চিকিৎসা সংক্রান্ত প্রশ্নসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য। আবার অনেকে চ্যাটবটের সীমা যাচাই করতে মাদক তৈরির মতো ঝুঁকিপূর্ণ প্রশ্ন করেছেন।

এই তথ্য প্রকাশের পেছনে মূল কারণ গ্রোকের “শেয়ার বাটন” ফিচার। ওপেনএআইয়ের দাবি, ব্যবহারকারী চাইলে কেবল তার অনুমতিতেই কথোপকথন শেয়ার করা যায়। কিন্তু বাস্তবে দেখা গেছে, ওই বাটনে ক্লিক করলেই পুরো চ্যাট গুগলে উন্মুক্ত হয়ে যাচ্ছে।
 

এর আগে মেটার এআই চ্যাটবটের কথোপকথনও গুগলের ডিসকভার পেজে চলে আসায় প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়েছিল। নতুন করে গ্রোকের এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী শঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, একবার তথ্য ইন্টারনেটে প্রকাশ হলে তা স্থায়ীভাবে থেকে যায়, যা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য বড় হুমকি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান

জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান