ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? দেশীয় ভোজ্যতেল শিল্পে ১০ বছরের কর সুবিধা, দাম কমার সম্ভাবনা বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১০:৩৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১০:৩৮:১৭ পূর্বাহ্ন
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে সেফটি ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তার বয়স প্রায় ৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/১৬ ব্লক এলাকায় অবস্থিত মসজিদুল আবরার সংলগ্ন একটি টয়লেটের সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ জানান, সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় একটি মরদেহ থাকার খবর পায় পুলিশ। পরে ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালায়।
 

পুলিশের ভাষ্য অনুযায়ী, মসজিদসংলগ্ন টয়লেটের সেফটি ট্যাংকের ভেতরে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল বলে জানা গেছে।
 

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্নের জন্য মরদেহটি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান

জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান