ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? দেশীয় ভোজ্যতেল শিল্পে ১০ বছরের কর সুবিধা, দাম কমার সম্ভাবনা বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ

একজন নারীর সামনে অপর নারীর সতর কতটুকু : ইসলামি শরিয়তের নির্দেশনা

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:১৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:১৯:৫৫ অপরাহ্ন
একজন নারীর সামনে অপর নারীর সতর কতটুকু : ইসলামি শরিয়তের নির্দেশনা প্রতীকী ছবি- ( সংগৃহীত)
যদি ফিতনা বা কামনার আশঙ্কা না থাকে, তাহলে একজন মুসলিম নারী অন্য মুসলিম নারীর শরীরের নাভি থেকে হাঁটুর মধ্যবর্তী অংশ ছাড়া বাকি অংশ দেখতে পারবে। অর্থাৎ, এ অংশটুকু সতরের অন্তর্ভুক্ত; তাই তা আবৃত রাখা ফরজ।

তবে এ বিধান সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। যদি সংশ্লিষ্ট নারী অমুসলিম হয়, অথবা মুসলিম হলেও ফিসক-ফুজুরে (পাপাচারে) লিপ্ত হয়, বা বেপর্দা নারী হয় কিংবা এমন হয় যে, সে অন্যদের সামনে নারীর গোপন অঙ্গ-প্রত্যঙ্গের বর্ণনা দেয়—তাহলে তার সামনে সতরের ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে পেট, পিঠ, বক্ষ, পায়ের অংশসহ শরীরের বেশিরভাগ অংশ আবৃত রাখা জরুরি।

খলীফাতুল মুসলিমীন হজরত উমর ইবনুল খাত্তাব রা. তাঁর গভর্নর হজরত আবু উবাইদা রা.-এর নিকট লিখিত পত্রে বলেন—

أَمَّا بَعْدُ، فَإِنَّهُ بَلَغَنِي أَنَّ نِسَاءً مِنْ نِسَاءِ الْمُسْلِمِينَ يَدْخُلْنَ الْحَمَّامَاتِ مَعَ نِسَاءِ أَهْلِ الشِّرْكِ، فَانْهَ مَنْ قِبَلَكَ عَنْ ذَلِكَ؛ فَإِنَّهُ لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَنْظُرَ إِلَى عَوْرَتِهَا إِلَّا أَهْلُ مِلَّتِهَا.

“অতঃপর—আমার নিকট সংবাদ পৌঁছেছে যে, মুসলিম নারীদের মধ্যে কিছু নারী মুশরিক নারীদের সাথে একত্রে হাম্মামে (গোসলখানায়) প্রবেশ করছে। অতএব, তুমি তোমার অধীনস্থদেরকে এ কাজ থেকে বিরত রাখো। কেননা, যে নারী আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, তার জন্য মুসলিম নারী ব্যতীত অন্য কারো (বিধর্মী মহিলার) সামনে নিজের সতর প্রকাশ করা জায়েয নয়।” সুনানে সাঈদ ইবনে মানসুর 6/428

এই বাণী থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সাহাবায়ে কেরামের যুগ থেকেই মুসলিম নারীদের সতর রক্ষার ব্যাপারে অত্যন্ত কঠোর সতর্কতা অবলম্বন করা হতো। বিশেষত অমুসলিম নারীদের সাথে এমন পরিবেশে অবস্থান করা—যেখানে সতর উন্মুক্ত হওয়ার আশঙ্কা থাকে—তা নিরুৎসাহিত করা হয়েছে।

তাফসীরে ইবনে কাসীর ৩/৪৫৫, রুহুল মাআনী ২৪/২৮০, মাআরিফুল কুরআন ৬/৪০৪, হিন্দিয়া ৫/৩২৭, দুররে মুখতার ৬/৩৭১, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, বিন্নুরি টাউন, করাচী; ফাতাওয়া নং : ১৪৪০১০২০০৯৪৬

সংগৃহীত- হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে (Khairul Islam)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান

জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান