ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? দেশীয় ভোজ্যতেল শিল্পে ১০ বছরের কর সুবিধা, দাম কমার সম্ভাবনা বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ

কালিয়াকৈর পৌরসভায় দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, মেয়রের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ মিলেছে

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর পৌরসভায় দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, মেয়রের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ মিলেছে ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল পৌরসভায় এ অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে ১৩ কোটি ৯২ লাখ টাকার একটি প্রকল্পের কাজ তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে অনিয়মের মাধ্যমে প্রদান করেন পৌরসভার মেয়র মজিবুর রহমান।
 

দুদকের সহকারী পরিচালক এনামুল হক জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে পৌরসভার কর্মকর্তারা দরপত্র যাচাই-বাছাইয়ের কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি। দুদিনের সময়সীমা দিয়ে তাদের প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে বলা হয়েছে; অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
 

অভিযোগ অনুসারে, ২০২৩ সালে শুরু হওয়া IUGP প্রকল্পের ৪র্থ প্যাকেজের অধীনে আইটেক পার্ক আনসার একাডেমি ও আশপাশের এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ বরাদ্দ দেওয়া হয়। তবে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তৃতীয় দরদাতা ‘ব্রাউন ফিল্ড’-কে কাজের কার্যাদেশ দেওয়া হয়, যা সরকারি ক্রয়বিধির পরিপন্থী। বাদ পড়া দরদাতা প্রতিষ্ঠান বিষয়টি দুদকে অভিযোগ আকারে জানালে সংস্থাটি অনুসন্ধান শুরু করে।
 

দুদকের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাগজপত্রেও অসঙ্গতি পাওয়া গেছে। এই প্রকল্প অনুমোদনের সময় পৌরসভার দায়িত্বে ছিলেন মেয়র মজিবুর রহমান। এ বিষয়ে মন্তব্য চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
 

এর আগে মজিবুর রহমান ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তাকে দুদকের পক্ষ থেকে তলব করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান

জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান