ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: আজ রাত থেকে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার শুরু মাদারীপুরে পত্রিকাবাহী পিকাপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫ বন্দিদশায় অপহৃত নাইজেরিয়ার অবসরপ্রাপ্ত জেনারেলের মৃত্যু বিশ্ব রাজনীতিতে বড় ধামাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তি কার্যকর দাউদকান্দি থেকে অপহৃত শিবির নেতা জিসান ২৩ ঘণ্টা পর সংকটাপন্ন অবস্থায় লাকসাম থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি ‘বোরকার আড়ালে অন্য কেউ থাকার ইঙ্গিত বাস্তবতাবিবর্জিত’: সংসদে হিজাব নিয়ে মন্তব্যে আলেম সমাজের তীব্র ক্ষোভ দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ! আইএলও সম্মেলনে না গিয়েই ক্ষোভ নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান চুক্তি স্বাক্ষরের মাত্র ১ ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলা! নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চরম ক্ষোভ সীমান্তে জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত কমিটিকে পূর্ণ সহায়তার নির্দেশ অমিত শাহের: পুশব্যাক আতঙ্কে বাংলাদেশ! লাইনের সক্ষমতা নেই ভারতের! চুক্তি হলেও ঢাকায় আসছে না নেপালের বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষা: ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক নিয়োগ অর্থনৈতিক পুনর্গঠনে বড় উদ্যোগ: বরিশাল ও লালমনিরহাটে নতুন ইপিজেড; গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে হচ্ছে অর্থনৈতিক অঞ্চল ‘বাংলাদেশ-ভারত এক হয়ে যাওয়া’র বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দেশের সার্বভৌমত্ব বিরোধী: ভারতীয় হাইকমিশনারের মন্তব্যে জামায়াতের তীব্র প্রতিবাদ সংসদে নারী এমপিদের হিজাব নিয়ে কটূক্তি ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ: আজ রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের ডাক ৭ দিনেই ৪২৪০ কোটি টাকা প্রত্যাহার: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের গভর্নরের জরুরি তলব হাসপাতালের লাইসেন্স বাতিল: শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের, ৩ দিনের আলটিমেটাম!

সার্ভার ক্র্যাশ: এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যারের স্পেস বাড়াতে টেলিটককে মাউশির নির্দেশ

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৩:৪২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৪:৩০:০৯ পূর্বাহ্ন
সার্ভার ক্র্যাশ: এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যারের স্পেস বাড়াতে টেলিটককে মাউশির নির্দেশ ছবি: সংগৃহীত
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের স্পেস বৃদ্ধি করতে নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে দ্রুত সময়ের মধ্যে সফটওয়্যারের স্পেস বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠির বিষয়টি মাউশি পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

মাউশির পাঠানো চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।

যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহের জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে। কিন্তু তথ্য সংগ্রহ কার্যক্রম চলাকালীন বদলির সফটওয়্যারের সার্ভার হঠাৎ করে শাটডাউন হয়ে যাওয়ায় মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা তথ্য দিতে পারছেন না।

চিঠিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের সার্ভার স্পেস বৃদ্ধি করে সফটওয়্যারটিকে দ্রুত সময়ের মধ্যে সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনজীরকে দেশে ফেরাতে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ দিনে প্রত্যর্পণ আবেদনের প্রস্তুতি

বেনজীরকে দেশে ফেরাতে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ দিনে প্রত্যর্পণ আবেদনের প্রস্তুতি