ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: আজ রাত থেকে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার শুরু মাদারীপুরে পত্রিকাবাহী পিকাপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫ বন্দিদশায় অপহৃত নাইজেরিয়ার অবসরপ্রাপ্ত জেনারেলের মৃত্যু বিশ্ব রাজনীতিতে বড় ধামাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তি কার্যকর দাউদকান্দি থেকে অপহৃত শিবির নেতা জিসান ২৩ ঘণ্টা পর সংকটাপন্ন অবস্থায় লাকসাম থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি ‘বোরকার আড়ালে অন্য কেউ থাকার ইঙ্গিত বাস্তবতাবিবর্জিত’: সংসদে হিজাব নিয়ে মন্তব্যে আলেম সমাজের তীব্র ক্ষোভ দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ! আইএলও সম্মেলনে না গিয়েই ক্ষোভ নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান চুক্তি স্বাক্ষরের মাত্র ১ ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলা! নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চরম ক্ষোভ সীমান্তে জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত কমিটিকে পূর্ণ সহায়তার নির্দেশ অমিত শাহের: পুশব্যাক আতঙ্কে বাংলাদেশ! লাইনের সক্ষমতা নেই ভারতের! চুক্তি হলেও ঢাকায় আসছে না নেপালের বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষা: ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক নিয়োগ অর্থনৈতিক পুনর্গঠনে বড় উদ্যোগ: বরিশাল ও লালমনিরহাটে নতুন ইপিজেড; গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে হচ্ছে অর্থনৈতিক অঞ্চল ‘বাংলাদেশ-ভারত এক হয়ে যাওয়া’র বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দেশের সার্বভৌমত্ব বিরোধী: ভারতীয় হাইকমিশনারের মন্তব্যে জামায়াতের তীব্র প্রতিবাদ সংসদে নারী এমপিদের হিজাব নিয়ে কটূক্তি ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ: আজ রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের ডাক ৭ দিনেই ৪২৪০ কোটি টাকা প্রত্যাহার: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের গভর্নরের জরুরি তলব হাসপাতালের লাইসেন্স বাতিল: শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের, ৩ দিনের আলটিমেটাম!

চট্টগ্রামে আলোচিত দুই মামলার রায় ঘোষণা আজ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:৫৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:৫৯:০১ অপরাহ্ন
চট্টগ্রামে আলোচিত দুই মামলার রায় ঘোষণা আজ ছবি সংগৃহীত

চট্টগ্রামের বহুল আলোচিত বাকলিয়ার শিশু ধর্ষণ মামলা এবং বন্দরটিলার শিশু আয়াত হত্যা মামলার রায় আজ বুধবার (১৭ জুন) ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে দুই মামলার আসামিদের আদালতে হাজির করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। গত ২১ মে সংঘটিত ওই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে।

তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। গত ১০ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ঘটনার মাত্র ২৫ দিনের মাথায় মামলার রায় ঘোষণার পর্যায়ে পৌঁছেছে।

অন্যদিকে, চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা মামলার রায়ও একই দিনে ঘোষণা করা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর আয়াত নিখোঁজ হওয়ার পর ব্যাপক অনুসন্ধান শুরু হয়। পরবর্তীতে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

এ ঘটনায় বাসার ভাড়াটিয়া আবির এবং তার ১৭ বছর বয়সী এক কিশোর বন্ধুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলারও রায় ঘোষণা করবেন আদালত।

দুই আলোচিত মামলার রায়কে ঘিরে আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার, আইনজীবী ও সাধারণ মানুষের নজর এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনজীরকে দেশে ফেরাতে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ দিনে প্রত্যর্পণ আবেদনের প্রস্তুতি

বেনজীরকে দেশে ফেরাতে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ দিনে প্রত্যর্পণ আবেদনের প্রস্তুতি