ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: আজ রাত থেকে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার শুরু মাদারীপুরে পত্রিকাবাহী পিকাপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫ বন্দিদশায় অপহৃত নাইজেরিয়ার অবসরপ্রাপ্ত জেনারেলের মৃত্যু বিশ্ব রাজনীতিতে বড় ধামাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তি কার্যকর দাউদকান্দি থেকে অপহৃত শিবির নেতা জিসান ২৩ ঘণ্টা পর সংকটাপন্ন অবস্থায় লাকসাম থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি ‘বোরকার আড়ালে অন্য কেউ থাকার ইঙ্গিত বাস্তবতাবিবর্জিত’: সংসদে হিজাব নিয়ে মন্তব্যে আলেম সমাজের তীব্র ক্ষোভ দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ! আইএলও সম্মেলনে না গিয়েই ক্ষোভ নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান চুক্তি স্বাক্ষরের মাত্র ১ ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলা! নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চরম ক্ষোভ সীমান্তে জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত কমিটিকে পূর্ণ সহায়তার নির্দেশ অমিত শাহের: পুশব্যাক আতঙ্কে বাংলাদেশ! লাইনের সক্ষমতা নেই ভারতের! চুক্তি হলেও ঢাকায় আসছে না নেপালের বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষা: ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক নিয়োগ অর্থনৈতিক পুনর্গঠনে বড় উদ্যোগ: বরিশাল ও লালমনিরহাটে নতুন ইপিজেড; গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে হচ্ছে অর্থনৈতিক অঞ্চল ‘বাংলাদেশ-ভারত এক হয়ে যাওয়া’র বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দেশের সার্বভৌমত্ব বিরোধী: ভারতীয় হাইকমিশনারের মন্তব্যে জামায়াতের তীব্র প্রতিবাদ সংসদে নারী এমপিদের হিজাব নিয়ে কটূক্তি ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ: আজ রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের ডাক ৭ দিনেই ৪২৪০ কোটি টাকা প্রত্যাহার: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের গভর্নরের জরুরি তলব হাসপাতালের লাইসেন্স বাতিল: শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের, ৩ দিনের আলটিমেটাম!

সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষা: ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক নিয়োগ

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০১:৩৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৪:০৫:৪৬ পূর্বাহ্ন
সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষা: ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক নিয়োগ ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

‎ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে ব্যাংকটির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
 
‎ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা কার্যক্রম তদারকি করবেন এবং পর্ষদের ক্ষমতা প্রয়োগ করবেন।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকটির কার্যক্রমে সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রশাসনিক ও পরিচালনাগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা কাঠামোতে নতুন পরিবর্তন এলো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনজীরকে দেশে ফেরাতে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ দিনে প্রত্যর্পণ আবেদনের প্রস্তুতি

বেনজীরকে দেশে ফেরাতে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ দিনে প্রত্যর্পণ আবেদনের প্রস্তুতি