ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? দেশীয় ভোজ্যতেল শিল্পে ১০ বছরের কর সুবিধা, দাম কমার সম্ভাবনা বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ

মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ৫০, আটক ৯

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১২:০৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:০৯:৪৮ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ৫০, আটক ৯ ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ১১ জন রোহিঙ্গাসহ ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত ৯ মানবপাচারকারীকে আটক এবং পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।
 
শনিবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
 
তিনি বলেন, আটক ৯ পাচারকারী টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং ৩৯ জন বাংলাদেশি নাগরিক কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
 
মুত্তাকীন সিদ্দিকী বলেন, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে সাগরপথে ট্রলারে করে তাদের মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়ার খবর পায় কোস্টগার্ড। খবর পেয়ে টেকনাফের সমুদ্র উপকূলের সব পয়েন্ট নজরদারি বৃদ্ধি করা হয়। একপর্যায়ে বাহারছড়া উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়। পরে সেখান থেকে ৫০ জনকে উদ্ধার এবং জড়িত ৯ পাচারকারিকে আটক করা হয়।
 
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধার ভুক্তভোগীদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। 
 
আটক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান

জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান