ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর কেন ইরাকের তেল উপমন্ত্রীকে নিশানা করলো যুক্তরাষ্ট্র: আল-জাজিরার বিশ্লেষণ পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, দেশে উপজেলা সংখ্যা দাঁড়াল ৫০০ ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভাঙলেই অটো মামলা, নোটিশ যাবে ডাকযোগে প্রশাসনকে জনমুখী ও মানবিক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনকে ‘সরকারের এম্বাসেডর’ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘চীনা বন্ধুদের মতে, যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে’ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, দেশে উপজেলা সংখ্যা দাঁড়াল ৫০০

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১০:১৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১০:১৭:০৪ অপরাহ্ন
বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, দেশে উপজেলা সংখ্যা দাঁড়াল ৫০০ ছবি সংগৃহীত

দেশে প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি কয়েকটি বড় উপজেলাকে ভাগ করে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশে সিটি করপোরেশনের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩টিতে। এর আগে দেশে ১২টি সিটি করপোরেশন ছিল। বর্তমানে দেশের উল্লেখযোগ্য সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ময়মনসিংহ।

অন্যদিকে নতুন পাঁচটি উপজেলা যুক্ত হওয়ায় দেশের মোট উপজেলার সংখ্যা দাঁড়াল ৫০০। এর আগে দেশে ৪৯৫টি উপজেলা ছিল।

এর আগে সর্বশেষ মাদারীপুরে ডাসার, কক্সবাজারে ঈদগাঁও এবং সুনামগঞ্জে মধ্যনগর উপজেলা গঠন করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল