ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর কেন ইরাকের তেল উপমন্ত্রীকে নিশানা করলো যুক্তরাষ্ট্র: আল-জাজিরার বিশ্লেষণ পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, দেশে উপজেলা সংখ্যা দাঁড়াল ৫০০ ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভাঙলেই অটো মামলা, নোটিশ যাবে ডাকযোগে প্রশাসনকে জনমুখী ও মানবিক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনকে ‘সরকারের এম্বাসেডর’ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘চীনা বন্ধুদের মতে, যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে’ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫০:০১ অপরাহ্ন
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৫ মে থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।
 

তবে দীর্ঘ ছুটির কারণে সরকারি কার্যক্রমে যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সেজন্য ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি অফিসসমূহ স্বাভাবিকভাবে খোলা থাকবে।
 

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘ ছুটির ফলে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে বলেও মনে করছে সরকার।
 

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ বেড়ে যায়। টানা ছুটি থাকলে যাতায়াতের চাপ কয়েকদিনে ভাগ হয়ে যাওয়ায় ভোগান্তি কিছুটা কমতে পারে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল