ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর কেন ইরাকের তেল উপমন্ত্রীকে নিশানা করলো যুক্তরাষ্ট্র: আল-জাজিরার বিশ্লেষণ পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, দেশে উপজেলা সংখ্যা দাঁড়াল ৫০০ ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভাঙলেই অটো মামলা, নোটিশ যাবে ডাকযোগে প্রশাসনকে জনমুখী ও মানবিক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনকে ‘সরকারের এম্বাসেডর’ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘চীনা বন্ধুদের মতে, যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে’ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:৫৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:৫৭:০৩ পূর্বাহ্ন
বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে বৈশ্বিক তেল সংকটের প্রভাবে চাপে পড়েছে আসিয়ানভুক্ত দেশগুলো। জ্বালানি ব্যয় বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তায় বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ।
বর্তমান সময়ের অধিকাংশ আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। বিশ্বব্যাপী চলমান তেল সঙ্কট হয়তো কোনো এক সময় থিতিয়ে আসবে, কিন্তু পৃথিবী আর আগের রূপে ফিরবে না। বিশেষ করে আসিয়ান জোটভুক্ত দেশগুলোকে এখন থেকেই উপলব্ধি করতে হবে, সম্পূর্ণ বদলে যাওয়া এই বিশ্ব পরিস্থিতিতে তাদের টিকে থাকার কৌশল ঠিক কী হবে।
 
আসিয়ানের প্রতিটি সদস্য রাষ্ট্রই এই বিশ্বব্যাপী তেল সঙ্কটের তপ্ত নিঃশ্বাস অনুভব করছে। এমনকি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো, যাদের নিজস্ব শক্তিশালী আপৎকালীন মজুত বা ‘বাফার ইন্ডাস্ট্রি’ রয়েছে, তারাও এই সঙ্কটের করাল গ্রাস থেকে মুক্ত থাকতে পারেনি।
 
কৌশলগত কারণে সিঙ্গাপুর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরানের সাথে কোনো ধরনের আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
অন্যদিকে, ফিলিপাইন আলোচনার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। কারণ দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় ৯৮ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে সরবরাহ ব্যবস্থা সচল রাখা তাদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
 
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাজারে তেলের দাম আবারও বেড়েছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৬০ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে এটি দুই শতাংশের বেশি বাড়লেও পরে কিছুটা স্থিতিশীল হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১.১ শতাংশ বেড়ে ৯৫.৮৭ ডলারে দাঁড়ায়।
 
সূত্র: আল-জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল