ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর কেন ইরাকের তেল উপমন্ত্রীকে নিশানা করলো যুক্তরাষ্ট্র: আল-জাজিরার বিশ্লেষণ পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, দেশে উপজেলা সংখ্যা দাঁড়াল ৫০০ ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভাঙলেই অটো মামলা, নোটিশ যাবে ডাকযোগে প্রশাসনকে জনমুখী ও মানবিক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনকে ‘সরকারের এম্বাসেডর’ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘চীনা বন্ধুদের মতে, যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে’ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১০:৪৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১০:৪৬:৩৫ অপরাহ্ন
হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ছবি সংগৃহীত

নেদারল্যান্ডসভিত্তিক বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে আরও কয়েকজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হওয়ায় সংক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (৭ মে) ডব্লিউএইচও’র এক সংবাদ সম্মেলনে সংক্রামক রোগ বিশেষজ্ঞ Maria Van Kerkhove বলেন, আক্রান্ত জাহাজে থাকা সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসছেন কিংবা সেবা দিচ্ছেন, তাদের অতিরিক্ত সুরক্ষামূলক পোশাক ও সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে তারা সংক্রমিত হয়েছেন কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

তবে হান্টাভাইরাসের সংক্রমণ পদ্ধতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাইরাসটি সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শে এলে ছড়ায়। এটি কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো দ্রুত ছড়ায় না এবং এর সংক্রমণ ধরনও সম্পূর্ণ ভিন্ন।

তিনি আরও স্পষ্ট করে বলেন, এটি নতুন কোনো কোভিড মহামারির সূচনা নয়। বরং একটি নির্দিষ্ট জাহাজকেন্দ্রিক প্রাদুর্ভাব হিসেবেই বিষয়টি দেখা হচ্ছে।

ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্ত দম্পতি সম্প্রতি এমন কিছু এলাকায় ভ্রমণ করেছিলেন, যেখানে হান্টাভাইরাস বহনকারী ইঁদুরের একটি প্রজাতির উপস্থিতি রয়েছে।

এ বিষয়ে সংস্থাটির মহাপরিচালক Tedros Adhanom Ghebreyesus বলেন, প্রাদুর্ভাবের উৎস ও বিস্তারের ধরন নিয়ে এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, আক্রান্ত প্রথম দুই ব্যক্তি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ সফরে গিয়েছিলেন।

তিনি জানান, আক্রান্তদের ভ্রমণ ইতিহাস ও সম্ভাব্য সংক্রমণ উৎস সম্পর্কে বিস্তারিত জানতে আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও।

তথ্যসূত্র: বিবিসি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল