ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর কেন ইরাকের তেল উপমন্ত্রীকে নিশানা করলো যুক্তরাষ্ট্র: আল-জাজিরার বিশ্লেষণ পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, দেশে উপজেলা সংখ্যা দাঁড়াল ৫০০ ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভাঙলেই অটো মামলা, নোটিশ যাবে ডাকযোগে প্রশাসনকে জনমুখী ও মানবিক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনকে ‘সরকারের এম্বাসেডর’ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘চীনা বন্ধুদের মতে, যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে’ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

বেনাপোল বন্দরে ভারত থেকে ৪০ টন বিস্ফোরক আমদানি, নিরাপত্তা জোরদার

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫৯:০২ অপরাহ্ন
বেনাপোল বন্দরে ভারত থেকে ৪০ টন বিস্ফোরক আমদানি, নিরাপত্তা জোরদার ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানিকৃত প্রায় ৪০ টন বিস্ফোরক দ্রব্য তিনটি ট্রাকে করে বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে, যা বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। খনি প্রকল্পে ব্যবহারের জন্য আনা এই চালান ঘিরে বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
 

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিস্ফোরকবাহী ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। কাস্টমসের প্রয়োজনীয় কার্যক্রম শেষে চালানটি বন্দরের ৩১ নম্বর শেডে নিরাপদভাবে রাখা হয়েছে। বন্দর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এর নিরাপত্তা নিশ্চিত করছে।
 

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড তাদের খনি কার্যক্রম পরিচালনার জন্য প্রথম ধাপে এই বিস্ফোরক আমদানি করেছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে কেনা এই চালানে রয়েছে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং প্রায় ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড। চালানটি তিনটি ভারতীয় ট্রাকযোগে বাংলাদেশে আনা হয়।
 

বিস্ফোরক পদার্থ হওয়ায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করছে। নির্ধারিত প্রটোকল অনুযায়ী কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মালামাল সংরক্ষণ ও তদারকি করা হচ্ছে।
 

জানা গেছে, আগামী শুক্রবার (৮ মে) পুলিশি পাহারায় বিস্ফোরকগুলো দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নির্ধারিত ম্যাগাজিনে পাঠানো হতে পারে।
 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বিস্ফোরক হওয়ায় চালানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং নির্ধারিত সময়েই নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ঈদযাত্রার প্রস্তুতিতে সরব বাস টার্মিনাল