ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? দেশীয় ভোজ্যতেল শিল্পে ১০ বছরের কর সুবিধা, দাম কমার সম্ভাবনা বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ

এল নিনোর প্রভাবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, নতুন মহামারির আশঙ্কা বিশেষজ্ঞদের

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন
এল নিনোর প্রভাবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, নতুন মহামারির আশঙ্কা বিশেষজ্ঞদের ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং আকস্মিক অতিবৃষ্টির পেছনে অন্যতম আলোচিত প্রাকৃতিক ঘটনা এখন এল নিনো। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট এই আবহাওয়াগত পরিবর্তন শুধু জলবায়ুকেই প্রভাবিত করছে না, বরং মানবস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থান ও ঘনবসতির কারণে বাংলাদেশ এল নিনোর নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। এর ফলে দেশের স্বাভাবিক ঋতুচক্রে পরিবর্তন আসছে এবং বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে।

বৈশ্বিক গবেষণায় দেখা গেছে, এল নিনোর কারণে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। এতে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং অন্যান্য জটিল স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে অতিবৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তারকে ত্বরান্বিত করছে।

অন্যদিকে দূষিত পানি ও বন্যার কারণে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। ফলে দেশের স্বাস্থ্যসেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মো. শামসুদ্দোহা বলেন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ডায়রিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ এখন আরও বেশি দেখা যাচ্ছে। এমনকি আগে নির্দিষ্ট বয়সসীমায় সীমাবদ্ধ থাকা কিছু রোগের বিস্তারও নতুন মাত্রা পাচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী সতর্ক করে বলেন, জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে নিউমোনিয়া, ভাইরাল সংক্রমণ এবং অন্যান্য রোগের প্রকোপ হঠাৎ বৃদ্ধি পেতে পারে। তার মতে, অতীতে যেমন করোনা ভাইরাস নতুন বৈশ্বিক সংকট তৈরি করেছিল, তেমনি চরম আবহাওয়ার প্রভাবে ভবিষ্যতে নতুন কোনো ভাইরাসের আবির্ভাব ঘটার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতা রোগজীবাণুর আচরণ এবং বিস্তারের ধরণ পরিবর্তন করছে। ফলে ভবিষ্যতে নতুন সংক্রামক রোগ বা মহামারির ঝুঁকি আরও বাড়তে পারে।

এই পরিস্থিতিতে এল নিনোর দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় তাপপ্রবাহকে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া, আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা এবং স্বাস্থ্যখাতের প্রস্তুতি বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান

জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান